হোম আন্তর্জাতিক সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: পেজেশকিয়ান

সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: পেজেশকিয়ান

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।

ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক কথোপকথনে এ কথা বলেন।

পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরো বাড়াবে এবং পরিস্থিতি আরো জটিল হবে।

ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা- এমন মন্তব্যও করেছেন পেজেশকিয়ান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন