হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো স্বামী

নিজস্ব প্রতিনিধি :

গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (২৪ মে) ভোর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে গ্রামবাসী। নিহত আশরাফুন্নেছা বেগম (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর (৪৫) স্ত্রী।

গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুইটা স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করে। এরপর সোমবার (২৩ মে) তাকে মারপিট করে চলে যায়। রাতে আবারও প্রথম স্ত্রী আশরাফুন্নেছার কাছে আসে শফিকুল।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাতের দিকে প্রথমে মারপিট করে গলা চেপে হত্যার চেষ্টা করে ব‌্যর্থ হয়। তারপর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখেছেন। সে এভাবে ঘটনার বর্ননা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে স্থানীয়রা জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন