হোম অন্যান্যসারাদেশ মোংলায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ

মোংলা প্রতিনিধি :

মোংলায় ১৪ বছর বয়সের এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২২মে) রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাকোড়ঢোনের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মোঃ নাসির হাওলাদার (৫২) কে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটক নাসির হাওলাদার চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাকোড়ঢোন পাকখালি আবাসন প্রকল্পের মৃত মজিদ হাওলাদারের ছেলে।

অভিযুক্ত মোঃ নাসির হাওলাদার ধর্ষনের শিকার শিশুটির দুর সম্পর্কের ফুুফা হয়। শিশুটির বাবা আনুমানিক ৪বছর আগে মৃত্যু বরন করে। অভাবের তারনায় মা সৌদি প্রবাসি হয়ে যান।

থানার মামলা সুত্রে জানাযায়, ধর্ষনের শিকার ওই কিশোরী মায়ের নিকটতম কোন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ না থাকায় তার আরেক বোনকে আশ্রয়ী হিসেবে রাখে অভিযুক্ত মোঃ নাসির হাওলাদার। এবং তাদের খরচ বাবদ সৌদি থেকে মাসিক টাকাও পাঠান তাদের মা।

ওই কিশোরী নাসির হাওলাদারের বাসায় আসার পর থেকেই নাসির বিভিন্ন সময় কিশোরীকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছে। তার এই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভয় ভীতিসহ হুমকি দেয়া হয়।

গেল রবিবার (২২ মে) রাত আনুমানিক রাত ৮টার দিকে কিশোরী শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাকোড়ঢোন ৯০ ব্যারাকের পাকখালি আবাসন প্রকল্পে বসবাসকারী জনৈক আনন্দ সরকারের রুমের পাশে অভিযুক্ত মোঃ নাসির হাওলাদারের চায়ের দোকানের ভিতরে থাকা তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। এমতাবস্থায় দোকানে কেউ না থাকায় রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মোঃ নাসির হাওলাদার তার কামনা চরিতার্ধ করার জন্য ঘুমন্ত শিশুটির শরিরের উপর উঠে। হঠাৎ শিশুটির ঘুম ভেঙ্গে গেলে শিশুটি চিৎকার করলে তাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হাত দিয়ে শিশুটির মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে । এবং এ ঘটনার বিষয়ে কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেয়। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া কিশোরী ঘটনাটি ঐ আবাসনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার খাঁ কে জানায়।

মোংলা থানার ইন্সপেক্টর (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রাতেই অভিযুক্ত নাসির হাওলাদারকে আটক করেছে। এবং আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (২৪ মে) গ্রেফতারকৃত ধর্ষণ মামলার একমাত্র আসামি নাসির হাওলাদারকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন