হোম ফিচার সাতক্ষীরায় আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম কর্তৃক মুুসলিম অধ্যুষিত এলাকায় ১০৮ জন হিন্দু পরিবারের নাম দিয়ে ত্রাণ আত্মসাতের প্রতিবাদে ও দূর্নীতি মামলায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১১ টাকায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাাইপুর বাজারে শত শত এলাকাবাসী, মুক্তিযোদ্ধা ও হিন্দু পরিবারের লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ কর্র্মসূচী পালন করে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুুক্তিযোদ্ধা শাহবুদ্দিন সরদার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অশীথ ঘোষ প্রমূখ।

বক্তরা বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম ভুয়া তালিকা দিয়ে ভিজিএফ এবং বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষন, চাঁদাবাজি, ত্রাণ আত্মসাৎ মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। তিনি গেজেটভূক্ত রাজাকারের সন্তান। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা শরবত মোল্যা হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলও খেটেছেন।

তিনি খাজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেউটিয়া গ্রামের মুসলিম অধ্যুষিত এলাকায় ১০৮ জন হিন্দু পরিবারের নামে ত্রান দেয়ার নামে বরাদ্দকৃত টাকা উত্তোলনসহ ৯টি ওয়ার্ডে ভুয়া ব্যাক্তিদের নাম দিয়ে ভিজিএফ’র বরাদ্দকৃত সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন।

এ ঘটনায় একটি দুর্নীতি মামলা দুদকে তদন্তাধীন রয়েছে। বক্তরা এসময় অবিলম্বে দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতারসহ আওয়ামীলীগ থেকে বহিস্কার এবং আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন