হোম খুলনাসাতক্ষীরা  সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু

 সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ
নিজসব  প্রতিনিধি:
তিনটি হত্যা মামলা কারাবন্দি অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাড আব্দুল লতিফ মারা গেছেন। সোমবার ভোর চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে। আব্দুল লতিফ সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের জেলা কমিটির উপদেষ্টা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পুলিশ জানান, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বায়রা এলাকা থেকে ছেলে রাসেলসহ তাদেরকে আটক করে পুলিশ।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, সোমবার রাত  ৩টার দিকে কারাগারের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
লতিফের মেয়ে শাম্মি আক্তার জানান, ২০২৫ সালে খুলনার বয়রা এলাকা থেকে তার পিতা ও ভাই রাসেলকে আটক করে পুলিশ। তারপর তাদের নামে তিনটি হত্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে অন্তরীন রাখা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আব্দুর রহমান জানান, রাত  সাড়ে তিনটার দিকে আব্দুল লতিফকে জেল কর্তৃপক্ষ বুকে ব্যথ্যা নিয়ে হাসপাতালে ভর্তি করে। ভোর চারটার তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্ত করা হবে । পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন