নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়নে মাছের চাষের পাশাপাশি সবজির চাষে ভাল ফলন পাচ্ছে চাষীরা।
এলাকার কয়েকটি গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে, পাইকারী ব্যবসায়ী সবজি ক্রয় করছে। ঝিটকী, বাঁশতলা, হরিসপুর, খানপুর চলছে সবজির বাজার। এখান থেকে এলাকার সবজির চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে ব্যবসায়ীরা।
সাজ্জাদ হোসেন নামে এক চাষীর কাছে জানতে চাইলে তিনি বলেন, টানা দুইদিন বৃষ্টির কারনে সবজির কিছুটা ফলন কমতে পারে। তা ছাড়া দেশের সবজির চাহিদা পুরনে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দীত।
