নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে তাকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির কোন অধিকার নেই বঙ্গভবনে থাকার। সংসদে এসে বক্তব্য দেওয়ার- এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
আমাদের হাতে দুটি অপশন ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকার করতে চেয়েছি, কিন্তু বিএনপি সেটি মানেনি। আরেকটি অপশন ছিল, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। সেটা হলে বিএনপি সংসদে এসে বসতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার। সংবিধানের ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছে বিএনপি। এখন তো সাংবিধানিক সংকট নেই।
সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বিশ্বাস করি বিএনপিতে নিশ্চয় সেই ধরনের আস্থাভাজন ব্যক্তি রয়েছে।
এসময় গাধাকে (রাষ্ট্রপতি) দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো বাহাদুরি নাই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
