হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড’র শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড’র শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ, শিশু ও যুব সংগঠনের বার্ষিক শিখন ও অর্জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১ টায় ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর আয়োজনে
উপজেলার কোদালিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা চাউলটুরি স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভাপতি ছিলেন চাউলটুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যপ্টিষ্ট এইডের উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাপ্টিষ্ট এইডের শিশু অধিকার প্রকল্প প্রধান নরেন্দ্রনাথ পাহান ও ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী পুষ্প লতা খান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাপ্টিষ্টের মনিটরিং অফিসার স্বপন কুমার সাহা, প্রকল্প সুপারভাইজার জোহন কুমার বিশ্বাস, প্রকাশ দাস, শিমন কুমার ত্রিপুরা, কমল সরকার, সুপ্রিয়া বৈদ্যসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন সাধিত্রী মন্ডল ও ঐশী মালাকার ।
অনুষ্ঠানের দ্বিতীয় শিশু ‍ও যুব সংগঠনের প্রতিনিধিরা তাদের বার্ষিক অর্জনের অগ্রগতি রিপোর্ট শেয়ার করেন এবং সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শেষ পর্বে কোদালিয়া ইউনিয়নের ৩৬ টি শিশু ও কিশোর- কিশোরী সংগঠনের সদস্যদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ১ হাজার মশারির বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন