মোংলা প্রতিনিধি :
মোংলা বন্দরে অবস্থানরত লাইটার জাহাজ থেকে পাচার হওয়া ৭৫ বস্তা গমসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) বিকেলে শহরের মাদ্রাসা রোডের সামনে মনিরুলের অটোরাইস মিল থেকে এই গরম উদ্ধার করা হয়ে। এসময় গম পাচারের সাথে জড়িত আসাদুল মন্ডল ( ৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়ে। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এতথ্য জানান।
আটক আসাদুল মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পুরনদর এলাকার মোঃ সাজু মন্ডলের ছেলে। সে মোংলা শহরের কুমারখালি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
ওসি মনিরুল আটক আসাদুলের স্বীকারোক্তিমতে বলেন, বুধবার ভোরে বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক লাইটার জাহাজ থেকে ৭৫ বস্তার ৩ হাজার ৭৫০ কেজি গম জালিবোটে নদী পথে পাচার করে আনেন। পরে গোপনে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে মাদ্রাসা রোডের মনিরুলের অটোরাইস মিল থেকে এই গম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসাদুল মন্ডলকে প্রধান করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মনিরুল জানান।
