হোম খুলনানড়াইল মাদকের করাল গ্রাসে লণ্ডভণ্ড সংসার,নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে হত্যার নেপথ্যে পারিবারিক কলহ: গ্রেফতার ঘাতক স্বামী

মাদকের করাল গ্রাসে লণ্ডভণ্ড সংসার,নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে হত্যার নেপথ্যে পারিবারিক কলহ: গ্রেফতার ঘাতক স্বামী

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

মোস্তফা কামাল, নড়াইল: 

যাঁর হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়ার কথা ছিল, যাঁর কাছে সবচেয়ে নিরাপদ থাকার কথা সেই স্বামীর হাতেই চিরতরে নিভে গেল এক তরুণী গৃহবধূর প্রাণ। নড়াইলের বাহিরগ্রাম এলাকায় মঙ্গলবার রাতে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার যে নৃসংশতা ঘটেছে, যা শুধু একটি হত্যাকান্ড নয়, বরং বিশ্বাসের চরম অবমাননা।

খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা সাকিব শেখ তাঁর স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা সোমবার নড়াইল সদরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের দাবি অনুযায়ী, মাদকাসক্তি কর্মবিমুখতা নিয়ে সাকিবের সাথে চাঁদনীর দীর্ঘদিনের কলহ ছিল। কিন্তু সেই কলহ যে এভাবে প্রাণের বিনিময়ে শেষ হবে, তা কেউ ভাবতেও পারেনি।

একজন নারী যখন তাঁর জীবনসঙ্গীর পাশে ঘুমিয়ে থাকেন, তখন তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন। অথচ গভীর রাতে যখন চাঁদনী গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রক্ষক রূপী সেই স্বামীই হয়ে উঠলেন ভক্ষক। বটির আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার সময় চাঁদনীর আর্তচিৎকার কেবল একজন নারীর বাঁচার আকুতি ছিল না, তা ছিল ঘরোয়া সহিংসতার এক করুণ আর্তি।

পেশাদার অপরাধীর মতো ঘটনাটিদুর্ঘটনাবলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্তের পরিবার। তারা দাবি করেছিল, অসাবধানতাবশত বটির ওপর পড়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু সত্য লুকানো যায়নি। সুরতহাল রিপোর্টে অসংলগ্নতা দেখে পুলিশের জেরার মুখে ঘাতক স্বামী সাকিব নিজের পৈশাচিকতার কথা স্বীকার করতে বাধ্য হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু নিশ্চিত করেছেন যে, ঘাতক স্বামী গ্রেপ্তার হয়েছেন এবং রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।

একটি সাজানো সংসার যখন মাদক আর অমানবিকতার বলি হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় গোটা সমাজ। চাঁদনীর এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, ঘরে এবং বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন