হোম আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে যেসব আলোচনা করলেন জিনপিং

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে যেসব আলোচনা করলেন জিনপিং

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে বিস্তারিত আলোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপসহ প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে পারস্পরিক মতবিনিময় করেছেন।

বিবৃতিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আলোচনায় বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনাপূর্ণ বিভিন্ন ইস্যু গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন