হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপিত

মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় মণিরামপুরে উদযাপিত হয়েছে। দিবসটি পালনে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জমায়েত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মণিরামপুর পৌরসভা, মণিরামপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী, মণিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষার্থী ও সুধী জনেরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ক্রোড় পত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন,কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়, আয়োজন করা হয় দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন