মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭) জুন মধ্যরাতে কালিপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের কালিপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে সারোয়ার, আব্দুল হাসেম মিয়ার ছেলে রাজন ও মৃত আবু ছায়েদ মিয়ার ছেলে নয়ন মিয়া। সে সময় তাদের কাছ থেকে ধারালো রামদা ও একটি ছুড়ি উদ্ধারসহ জব্দ করে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান, ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া গ্রামে একটি অটো গ্যারেজের সামনে কিছু লোকজন ধারালো অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে বলে খবর পাই। পরে ভৈরব থানার উপ- পরিদর্শক আব্দুস সালাম সঙ্গিয় ফোর্সসহ তিনজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি কয়েকজন দৌড়াইয়া পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে।
