হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত।

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ.

বাগেরহাটের মোল্লাহাটে আজ, সোমবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যাক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোঃ মনজুরুল হক। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন