সংকল্প ডেক্স :
ভাগ্যিস, এটা আন্তর্জাতিক ক্রিকেট নয়, তাহলে এতক্ষণে সারা ক্রিকেট বিশ্বে সাড়া পড়ে যেত। এমন হলে রীতিমত তোপের মুখে পড়তেন মুশফিকুর রহীম। ক্রিকেট বিশ্বে নিন্দা, সমালোচনার ঝড় বয়ে যেত।
অবশ্য টিভিতে দেখে মুশফিকুর রহীমের নেতিবাচক ও অখেলোয়াড়িচিত আচরণের নিন্দা জানিয়েছেন অনেকেই। না জানিয়ে উপায় কি? জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এ মুহূর্তে দেশের ক্রিকেটের অন্যতম সিনিয়র ক্রিকেটার হয়ে নিজ দলের সতীর্থ ক্রিকেটারকে খেলা চলাকালীন দুই দুইবার মারতে উদ্যত হওয়া যে নিন্দনীয় কাজ!
হোক তা নিজ দলের খেলোয়াড়ের ওপর, তারপরও একটা প্রতিযোগিতামূলক আসরে সতীর্থ খেলোয়াড়কে তেড়ে যাওয়া এবং তাকে বল ছুড়ে মারার ভঙ্গি করা মোটেই খেলোয়াড়িসুলভ আচরণের পর্যায়ে পড়ে না।
