হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে| অভিযুক্ত আসামী পলাতক রয়েছে| উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে|

ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন| যার নং-১৫, তারিখ-২২/০৫/২০২৬ইং|

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুর বাবা একজন দরিদ্র ভ্যান চালক| সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ি থেকে বের করে সামনে রাস্তার উপর রাখেন| গত ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশু ভ্যানটি পরিস্কার করছিল| এসময় অভিযুক্ত আসামী ওই শিশুকে পিছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে| ঘটনার সময় ওই শিশুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন| এসময় অভিযুক্ত আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়|

এ ঘটনায় ওই শিশুর বাবা ২২ মে রাতে ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১) কে অভিযুক্ত করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন|

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে| অভিযুক্ত আসামী পলাতক রয়েছে| তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে| তিনি আরও বলেন, ওই আসামী সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়| আসামী বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্যোক্ত করে আসছিল বলে তিনি জানান|#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন