হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের সনদ ও ভাতা প্রদান

ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের সনদ ও ভাতা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতার চেক বিতরণ করা হয়েছে|

শনিবার (১৬ মে) বেলা১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সনদ ও ভাতা প্রদান করা হয়|

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম ও আয়োজক কমিটির আহবায়ক স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল অলিউজ্জামান মিনা|

এতে সভাপতিত্ব করেন স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডল| অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিপ্রিয়া| এ সময় আয়োজক উপ-কমিটির মো: মাফুজুর রহমানসহ স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের বিভিন্ন ট্রেডের ট্রেইনার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন|

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি| স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে ¯^াবল¤^ী করতে প্রশংসনীয় ভূমিকা রাখছে|

স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা জানান, এদিন বিভিন্ন ট্রেডের ৯জনকে সনদ ও প্রায় ১লাখ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে| মোট ২২০জন বিভিন্ন ট্রেডের ট্রেইনার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন সদন এবং সম্মানী ভাতা|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন