ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে মডেল থানায় একটি মামলা দায়ের। পুলিশ মামলার একমাত্র আসামী মিন্টু শেখ (৬০) কে আটক করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মহলদার মামলার বরাত দিয়ে জানান, উপজেলার পিলজংগ এলাকার একটি বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী বুধবার (০২জুন) সকাল সাড়ে ৮টার দিকে তার দাদার সাথে পানের বরজে যায়।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশু বাড়ীতে আসার পথে অভিযুক্ত মিন্টু শেখ তাকে একা পেয়ে পানি খাওয়ানোর কথা বলে একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষন করে। শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়েএকজনের নাম উল্ল্যেখ করে থানায় একটি মামলা করেন।
ঘটনার রাতে মডেল থানার ওসি আবু সাঈদ মো: খায়রুল আনাম, ওসি (তদন্ত) মো: আলিমুজ্জামান সহ সংগীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোংলার দ্বিগরাজ এলাকা থেকে মিন্টু শেখ কে আটক করে। আটককৃত ব্যক্তি পিলজংগ গ্রামের ইউনুস শেখের পুত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, মামলার আসামীকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
