হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও পেশাজিবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সদর ইউনিয়নের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা সহিংস উগ্রপন্থা কমিটির সহাসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপু, প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ইউপি সচিব মো. মোয়াজ্জাম হুসাইনসহ ব্রেভ প্রকল্পের মাষ্টার ট্রেনার, মেন্টর, নারী নেত্রী, ইয়ুথগ্রুপ ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার এবং ইউনিয়ন সমন্বকারী মনিরা খাতুন।

এ সময় উপজেলা সমন্বয়কারী গত এক বছরের অর্জন ও পরবর্তী এক বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। এসময়ে ব্রেভ প্রকল্পের তরুণ সদস্যদের উদ্যোগে যে সকল কাজ হয়েছে তা তুলে ধরা হয়। অতপর অংশগ্রহণকারীদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে সকলেই প্রকল্পের আওতায় সব কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বলেন, সাম্প্রদায়িকতা বিনষ্ট প্রতিরোধের জন্য ইউনিয়নের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন। দেশের সার্বিক উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গীবাদ নিরসন করা প্রয়োজন এবং এক্ষেত্রে দি হাঙ্গার প্রজেক্ট অনেক কাজ করে যাচ্ছে। যে কারনে তাদেরকে সাধুবাদ জানাই”।

জেলা সহিংসতা নিরসন কমিটি সহ-সভাপতি আলতাফ হোসেনি টপুবলেন, কোন উগ্রবাদী গোষ্ঠী যাতে বাংলাদেশে কখনও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তৃণমূল থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এই প্রকল্প অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব দি হাঙ্গার প্রজেক্ট-এর এই জাগরণকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন