হোম অন্যান্যসাহিত্য ফকিরহাটে গাবখালী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এসব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতলন করেন। এসএমসির সভাপতি মো. নূহ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।

গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মাদ্রাসা সুপার শেখ মিজানুর রহমান, ইউপি সদস্য রুস্তুম শেখ, আ. খালেক ঢালী প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন