ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সর্জন প্রদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রযুক্তি এবং পলি মালচ এর মাধ্যমে উচ্চ মূল্যের সবজী চাষ প্রযুক্তি বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান। প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
দিনব্যাপি এ প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
