ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের মো. নাজির হোসেন (২৬) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে পাঁচশত টাকা জরিমানা ও ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের ইয়ার আলী ফকিরের ছেলে মো. নাজির হোসেনকে সাড়ে ১২ গ্রাম গাজাসহ আটক করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোছাদ্দেক হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
