হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কেন্দ্রীয় মসজিদে রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর মাতা মরহুম রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফকিরহাট কে›ন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ আসর ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর আয়োজনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে মসজিদে আগত মুসল্লীগন সহ ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, শেখ মুস্তাকিন, যুবলীগ নেতা শেখ শাহিদুজ্জামান নাজু, আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য শেখ হুমাউন কবির, মাসুদ রানা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোঃ আবুল হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন