হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট বিআরডিবির আওতাধীন ইউসিসিএ লি; চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো, রবিউল ইসলাম, ইউসিসিএ লি: প্রচার সম্পাদক (কর্মচারী ইউনিয়ন) শেখ মারুফ হোসেন,পরিদর্শক শেখ আল মামুন প্রমূখ।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় শেখ কামরুজ্জামান কামরুলকে উপস্থিত সকলে অভিনন্দন জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন