হোম ফিচার দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানে নড়াইল যুব দিবস পালিত হয়েছে

নড়াইল অফিস :

দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানে নড়াইল জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১ নভেম্বর (সোমবার) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনাসভা, যুব ঋণের চেক, সনদ ও শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আনজুমান আরা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান,সহকারি পরিচালক এ এম সাইফুল আনাম, কোডিনেটর মোঃ জাকাত আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন