হোম জাতীয় প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী

প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

নিউজ ডেস্ক:
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচার-নির্যাতন হতে দেবো না।

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের অত্যাচারের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নির্যাতন হতে দেবো না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।

এবারের হজে খরচ কিছুটা কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী হজ মৌসুমে খরচ আরও কমানো হবে। তিনি অনেক ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। অনেক ভালো ভালো কাজ করছে সরকার। সেগুলো অনেকেই সহ্য করতে পারছে না।

পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী
ধর্মমন্ত্রী বলেন, একটি মহল গণতন্ত্রকে হত্যা করতে চায়। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। যারা সরকারের স্বাদ নিতে পারেনি, তারাই ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দরকার রয়েছে। যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ফলে অপপ্রচার বন্ধে এবং ভালো মানুষদের রক্ষায় এই আইনটি প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন