হোম অন্যান্যসারাদেশ নড়াইলের শ্রমিক নেতা লিয়াকত হত্যার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান পলাশ সহ ৩ জন গ্রেফতার

নড়াইল অফিস :

নড়াইলের শ্রমিক নেতা লিয়াকত সিকদার হত্যার প্রধান আসামী আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যাকে ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদুজন হলো সীমাখালী গ্রামের গোপী ও রুবেল শেখ।গতকাল রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নাম প্রকাশ না করা শর্তে সূত্রটি জানায়, লিয়াকত সিকদার হত্যার পর থেকে পলাশ মোল্যা পলাতক ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

২৮ আগস্ট আউড়িয়া ইউনিয়নের সীমাখালি এলাকার শ্রমিক নেতা লিয়াকত শিকদার (৫০) কে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে ঢাকা-নড়াইল সড়কের সিমাখালী এলাকার নবু শেখের বাড়ির বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। লিয়াতক শিকদার সিমাখালী এলাকার সোহরাব শিকদারের ছেলে।

স্থানীয় আধিপত্য নিয়ে আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে লিয়াকত সিকদারের দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো,সম্প্রতিক সময়ে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

২৯ আগষ্ট নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যাকে প্রধান আসামী করে ১৭জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতদের আসামী করা হয়।

এর আগে লিয়াকত সিকদার হত্যা মামলার আসামী নাছিম সিকদার (২৩) কে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সে আদালতে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দী ও দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন