নড়াইল অফিস :
নড়াইলে জরিমানা বন্ধ করে দৈনিক গাড়ি চালানোর দাবীতে ইজিবাইক চালকরা ২য় দিনের মত বিক্ষোভ ও ধর্মঘট পালন করছে। আজ ২৩ সেপ্টেম্বর সকাল থেকে ইজিবাইক চালনো বন্ধ রেখে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জড়ো হয়ে কয়েক হাজার ইজিবাইক চালক এই কর্মসুচিতে অংশ নেন । পরে নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ির সামনে কিছু সময় অবস্থান করে জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান করে ।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল বহুমুখি ইজিবাইক সমবায় সমিতির সভাপতি ইসমাইল সিকদার,সাধারণ সস্পাদক মোঃ হাবিব মোল্যা,সাবেক সভাপতি লায়েব হোসেন , সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলম প্রমুখ। স্বরকলিপি প্রদান শেষে ইজিবাইক চালকরা পুনরায় শিল্পকলা একাডেমী চত্বরে অবস্থান নেয়।
উলেখ্য ইজিবাইক চালকদের দাবী,নড়াইল পৗরসভায় ৩’শ গাড়ি আছে কিন্তু পৌরকর্তৃপক্ষ অনৈতিকভাবে প্রায় ১ হাজার ইজি বাইক নিবন্ধন দিয়েছে। এখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৈনিক গাড়ি না চালিয়ে দুইভাগে একদিন বাদে চালানোর নিয়ম করেছে। এতে করে ইজিবাইক চালকদের সংসার চলছে না,উপরন্ত নিয়ম ভাংগলে ইজিবাইক প্রতি আড়াই হাজার টাকা জরিমানা করা হচ্ছে।
ইজিবাইক চালকরা অভিযোগ করেন, পৌরকর্তৃপক্ষের যোগসাজসে পুলিশ আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। শহরের ঢুকতে গেলে বিভিন্নস্থানে বাধা দেওয়া হয়। নানান অজুহাতে ইজিবাইক চালকদের গাড়ির চাবি নেয়ে যায়, পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখে এমনকি ২ থেকে ৩ হাজার টাকা জরিমানা করে পুলিশ। সারাদিন কাজ করে যা আয় হয় তাই দিয়ে জরিমানা দিয়ে বাড়ি চলে যেতে হয়। পরিবার নিয়ে অনেক সময় খেয়ে না খেয়েও দিন পার করতে হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সাতদিনের মধ্যে জেলার আইন শৃংখলা সভায় পৌরসভায় দুই রং এ ইজিবাইক চালানোর কথা বলা হয়েছে। একেক দিন একক রং এর গাড়ি চলবে। প্রতিদিন ৩’শ গাড়ি চলাচল করবে। সেই সিদ্ধান্ত পুলিশ বাস্তবায়ন করছে। ইজিবাইক সমিতির নেতাদের সাথে কথা বলে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলে সমাধান করা হবে।
