হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীভুক্ত ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতারণ

নড়াইল অফিস :

নড়াইলে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীভুক্ত ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতারণ করা হয়েছে। ২৯ নভেস্বর দুপুরে নড়াইল সদর উপজেলা মিলানায়তনে ১০জন মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে ৬হাজার টাকা , ৫জনকে ৫টি বাইসাইকেল বিতারণ করা হয়।

এছাড়া প্রাইমারি পর্যায়ের ২০ ছাত্রীরকে ২হাজার ৪শতটাকা প্রধান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১/২২ অর্থ বছরে ১ম কিস্তি ক্ষুদ্র-নৃ গোষ্ঠীভুক্ত ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতারণ করা হয়।

এ অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ,নড়্ইাল ২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন