হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অপহরণকারীদের দাবীকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা চারদিন পর লাশ উদ্ধার

নড়াইল অফিস :

নড়াইলে অপহরণকারীদের দাবীকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে। গত শনিবার ১২ মার্চ সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে থেকে সে নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির পরও তার সন্ধান না পাওয়ায় একইদিনে সদর থানায় সাধারণ ডাইরি করে। নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে সে পেড়লী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।

যে মোবাইল থেকে অপহারণকারিরা ১০ লাখ টাকা মুক্তিপর দাবী করেছিল। পুলিশ সেই নাম্বার ট্রাকিং করে সোমবার রাতে অপহারণকারিদের সন্ধান পায় । তারপর তাদের ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকার উক্তিমতে পুলিশ বোড়ামারা গ্রামের শিকদার পাড়া বাশবাগান থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মোঃ শওকত কবীর জানান আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরে‌্য অব ইনভোস্টিগেশন উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার ছেলে নাবিল মোল্যা (১৬) একই গ্রামের সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (২১)। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকে আটক রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শিশুর বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহারণকারিরা ১০ লাখ টাকা মুক্তিপর দাবী করেছিল দাবীকৃত টাকা না দেওয়ায় আমার শিশু পুত্রকে হত্যা করা হয়েছে।

পুলিশ ব্যুরো‌ অব ইনভোস্টিগেশন ইন্সপেক্টর শামিম জানান,আসামীদের দেয়া তথ্য মতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন