হোম অন্যান্যসারাদেশ নির্মাণাধীন একটি মার্কেটের আটটি দোকান ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

যশোর অফিস :

যশোরের মণিরামপুরের রাজগঞ্জ বাজারে নির্মাণাধীন একটি মার্কেটের আটটি দোকান ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে কোন এক সময় ওই মার্কেটটি ভেঙ্গে দেয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাজগঞ্জ বাজারের ওপর তাদের পৈত্রিক প্রায় ১৭ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পায়তারা চালিয়ে আসছিলো একই এলাকার একদল দুর্বৃত্ত। ব্যক্তিগত ভাবে জমি দখলের অপপ্রয়াস হিসেবে তারা বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলো।

তারা জানায়, বংশানুক্রমে প্রায় শতবর্ষ ধরে ওই জমিটি ভোগ-দখল করে। সেই সূত্রে সম্প্রতি তারা সেখানে পুরাতন স্থাপনা ভেঙ্গে নতুনভাবে মার্কেট নির্মাণের কাজ শুরু করে।

তবে পুলিশ জানায়, এ বিষয়ে তারা একটি লিখিত অভিযোগ পেয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন