হোম জাতীয় নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা : সিইসি

জাতীয় ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সহিংসতা হয়েছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মাত্র কয়েকটি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে, তার মানে সারাদেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ এটা বলা যাবে না।

সিইসি আরও বলেন, মাহবুব তালুকদার নিজ কক্ষে সাংবাদিকদের নানা নেগেটিভ কথা বললেও কমিশন সভায় উনি বেশিরভাগ সিদ্ধান্তে একমত পোষণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন