হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় জ্বালানী সংকটে জনজীবনঃ কিন্তু কেন? আর এর সমাধান কি?

দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় জ্বালানী সংকটে জনজীবনঃ কিন্তু কেন? আর এর সমাধান কি?

কর্তৃক Editor
০ মন্তব্য 188 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক মধ্যবর্তী স্থানে অবস্থান দেবহাটা উপজেলা,প্রতিনিয়ত এই উপজেলা জেলা সদর সহ অপরাপর উপজেলার সাথে যাতায়াতে,যোগাযোগে, অর্থনীতিতে নিরবিছিন্ন ভূমিকা রেখে চলেছে, এক কথায় দেবহাটা উপজেলা জেলার সামগ্রীক সংযোগ রক্ষাকারী, গোটা জেলার বিভিন্ন জনপদের ন্যায় এটি ও একটা জনপদ অথচ বর্তমান সময়ে জ্বালানীর সংকটের এই দুঃসময়ে দেবহাটা বাসির পরিচয় কেবল মাত্র দেবহাটার লোক হিসেবে দেখছে জ্বালানী বিক্রেতারা।সম্প্রতি জেলা সদর সহ উপজেলা ভিত্তিক পেট্রোলপাম্প গুলো তাদের আওতাধীন ইউনিয়ন ও এলাকা ভিত্তিক জ্বালানী সরবরাহ করছে এক্ষেত্রে দেবহাটার জনসমাজ তথা জ্বালানী গ্রাহকরা কাঙ্খিত জ্বালানী পাওয়া হতে বঞ্চিত হচ্ছে।দেবহাটায় কোন পেট্রোল পাম্প না থাকায় এমন সমস্যা হচ্ছে, এমনটি তো হওয়ার কথা নয়।দেবহাটা কি সাতক্ষীরা হতে বিচ্ছিন্ন কোন এলাকা যে দেবহাটায় পেট্রোল পাম্প নেই বিধায় জ্বালানী পাবে না। এমন অনায্য, অনাকাঙ্খিত, মানবতা বিরোধী নিয়ম কে বা কারা করেছে বা এমন নিয়ম করতে পারে কিনা তা কি ভেবেছেন নিয়ম প্রনয়নকারী সংশ্লিষ্ঠরা।গত কয়েকদিনে দেবহাটার মোটর সাইকেল চলাচল হতাশাজনক ভাবে হ্রাস পেয়েছে।জ্বালানীর অভাবে মোটর সাইকেল বাসাবাড়ীতে রেখেছে বহুজন।হতাশা,ক্ষোভ আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেবহাটার জনজীবনে।জেলার শ্যামনগর,কাকিগঞ্জ,আশাশুনি,তালা,কলারোয়া,জেলা সদর সহ সদর উপজেলার পেট্রোল পাম্পগুলোর অনেকে বিঞ্জুপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছে একেক দিন একেক ইউনিয়নের অধিবাসিদের মোটর সাইকেল সহ অন্যান্য যানে জ্বালানী দেওয়া হবে।এমন ও ঘটনা ঘটছে বিশেষ ইউনিয়নের অধিবাসিদের পৃথক লাইনে এবং তাদের আইডি কার্ড প্রদর্শনে জ্বালানী দিচ্ছে।তথ্যানুসন্ধানে এবং জ্বালানী সরবরাহারীদের সাথে কথা বলে জানা গেছে একই ব্যক্তি বিভিন্ন পাম্প হতে নিজ প্রয়োজনের তুলনায় বেশী জ্বালানী নিচ্ছে এবং কালো বাজারে বিক্রি করছে আবার ব্যাপক ভিড়, হৈ হট্রগোল এড়াতে এমন নিয়ম। এ বিষয়ে দেবহাটার জ্বালানী বঞ্চিত গ্রাহকদের স্পষ্ট বক্তব্য উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক ভাগ না করে জেলার সংসদীয় আসন ভিত্তিক জ্বালানী সরবরাহের ব্যবস্থা করলে দেবহাটার ৫ টি ইউনিয়নের জ্বালনী বঞ্চিতরা সুবন্টনের নীতিতে জ্বালানী পেতে পারে।দেবহাটার লোকজন বাধ্য হয়ে ২৫০ টাকা হতে ৩০০ টাকায় কালোবাজার হতে পেট্রোল ক্রয় করছে। সর্বাপেক্ষা অসুবিধায় চাকুরীজীবীরা অন্যান্য এলাকায় চাকুরীজীবী ও জরুরীকাজে নিয়োজিতদের অগ্রাধিকারের ভিত্তিতে জ্বালানী দিলে ও এক্ষেএে দেবহাটায় বিভিন্ন পেশায় নিয়োজিতরা চরম বিপদজনক পরিস্তিতিতে বেশী মূল্যে পেট্রোল ক্রয়কারীদের সাথে কথা বলে জানা গেছে আড়ালে,আবডালে, সংগোপনে যেমন কয়েক হাত বদল হয়ে মাদক বিক্রি হয় অনুরুপ ভাবে দেবহাটার বিভিন্ন এলাকায় গোপনে বেশী মূল্যে পেট্রোল বিক্রি হচ্ছ।দেবহাটায় পেট্রোল পাম্প না থাকলে ও কয়েকটি ডিলার আছে কিন্তু তারা ও দীর্গদিন যাবৎ পেট্রোল ও অকটেন সরবরাহ করছে না যে কারনে ও বঞ্চিত হচ্ছে দেবহাটার হাজার হাজার মানুষ।দেবহাটার কুলিয়া, গরুহাট, পারুলিয়া ,সখিপুর ও গাজিরহাটের ডিলাররা পেট্রোল ডিপো হতে আনছে না বা তাদের কে সরবরাহ করা হচ্ছে না এটা ও জানে না দেবহাটা বাসি।দেবহাটায় ডিজেল সরবরাহ ও স্বাভাবিক নয় মাঝে মধ্যে ডিলাররা ডিজেল সরবরাহ করছে তাও চাহিদার তুলনায় কম,যে কারনে চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ছে, অস্থিরতা দেখা দিয়েছে মৎস্যচাষে,হ্যাচারীতে সহ অপরাপর ডিজেল চালিত উৎপাদনে।দেবহাটা বিচ্ছিন্ন কোন এলাকা নয়, দেবহাটার জনজীবন স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ নিশ্চই জ্বালানী সরবরাহের বিষয় নিশ্চিত করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন