ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২১-২০২২ এর আওতায় বাগেরহাট জেলায় মাসব্যপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন,প্রীতি ভলিবল খেলা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শ্রীঘাট সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মজুমদার। সভাপতিত্ব করেন ঢাকা ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বহিী সদস্য মোস্তাহিদুর রহমান মুক্ত।
