জাতীয় ডেস্ক :
প্রায় ১৬ মাস পর সোমবার (১৫ নভেম্বর) বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের দাম কমেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডলার সূচক, শুক্রবার (১২ নভেম্বর) থেকে শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৯৫ দশমিক ০১২ এ ছিল, যা গত বছরের জুলাই এর সমান। এ সূচকের মাধ্যমে জানা যায়, ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা।
চলতি বছরের অগাস্টের মাঝামাঝি সময় থেকে ডলারের দাম ঊর্ধ্বমুখী। এ দিকে বাংলাদেশের বাজারে ডলারের দাম এখনও বাড়তি, যার ফলে আমাদানিকরকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে ডলার বাড়ার সঙ্গে আমদানি করা পণ্যে সম্পর্ক থাকায়, এক্ষেত্রে লাভ হচ্ছে রপ্তানিকারকদের।
বর্তমান বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা প্রায় ৮৫ দশমিক ৮২ টাকা এবং ভারতীয় মূদ্রা ৭৩ দশমিক ৭৪ দশমিক ৪৩ রুপি।
তবে চলতি সপ্তাহে ঘটে যাওয়া দুইটি ঘটনার কারণে ডলারের দাম আবারও আন্তর্জাতিক বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র সময় সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ এবং অপরদিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির তথ্য প্রকাশ পাবে।
