কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক জমি দখল ও ঘর বাধা কাজে বাধা দেওয়ায় মোহাম্মদ অহেদ ঢালীর নেতৃত্বে আব্দুল ওহাব ও তার পরিবারের উপরে মারপিট অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামে এ ঘটনায় আব্দুল অহাবের স্ত্রী পুত্র ও পুত্রবধু মারাত্মক আহত হন চারজন ষতারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হযয়ে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১২ সেপ্টেম্বর রবিবার মার্কা গ্রামে এ ঘটনায় আব্দুল ওহাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৫ জনের নামে এজাহার দায়ের করেছে। মামলা নম্বর ১০। থানা পুলিশ আসামী আলাউদ্দীন ঢালীকে গ্রেপ্তার করেছে। থানার এজাহার সূত্রে জানা গেছে উপজেলার মার্কা গ্রামের মৃত হাফেজ ঢালীর ছেলে মোঃ আব্দুল ওহাব এর সাথে একই গ্রামের মৃত ইস তুল্লাহ ঢালীর ছেলে মোহাম্মদ অহেদ ঢালির সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তারই জের ধরে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি দলবদ্ধ হয়ে দা, লাঠি, রড নিয়ে মোহাম্মদ অহেদ আলীর নেতৃত্বে তার পুত্র আলাউদ্দিন ঢালী, মোহাম্মদ সালাউদ্দিন ঢালি, আলাউদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন, একই গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে বাবু ঢালী সঙ্গবদ্ধ হয়ে মোঃ আব্দুল ওহাব এর বসতবাড়ির পশ্চিম সীমানা দিয়ে প্রবেশ করে পূর্ব সীমানা পিলার স্থাপন সহ ঘর নির্মাণ করতে থাকে।
এ সময় আব্দুল ওহাবের বড় পুত্র বধু হীরা পারভীন নিষেধ ও বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারপিট করেন পরবর্তীতে তাদের আব্দুল ওহাবের স্ত্রী-পুত্র বাধা দিলে তাদেরকে ব্যাপক মারপিট ও রক্তাক্ত জখম করে এ ঘটনায় তার স্ত্রী রাশিদা বেগম ৪৫ পুত্রবধু হিরা খাতুন ২২ ছোট পুত্র লিটন হোসেন ১৮ আহত অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানার এসআই তরুণকুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আব্দুল ওহাব বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে এদিকে অপরপক্ষ অহেদ ঢালী ও তার পরিবারের লোকজন অপর পক্ষের হাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
