হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

চেয়ারম্যানের বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এর বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পের কাজ কাগজে-কলমে দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে প্রকল্পের কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করার বিষয়ে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় খুলনা বিভাগীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনা সাতক্ষীরা জেলা প্রশাসক উপ-পরিচালক স্থানীয় সরকার ডি ডি এলজি সাতক্ষীরা ডি আর আর ও সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জ সহ অন্যান্য দপ্তরে তথ্য প্রমান সহ লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানিয়েছেন কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদ এর নামে ২০১৬ ও ২০১৭ অর্থবছর সহ অন্যান্য অর্থবছরের বিভিন্ন প্রকল্প বান্তবায়নের নিমিত্তে পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা প্রাপ্ত হন তিনি নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত প্রকল্প সমূহ যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে এই মর্মে মতামত প্রদান পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ বিভিন্ন প্রমাণ পত্র দাখিল করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরজমিনে বিভিন্ন প্রকল্পের কাজ দেখে জানতে পারেন কোনো কাজ হয়নি তিনি তখন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় হতে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধান মোতাবেক মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত প্রমাণ পত্র সংগ্রহ করে জানতে পারেন সমস্ত প্রকল্প বাস্তবায়িত বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছেন কিন্তু কিছু প্রকল্পগুলি আদৌ বাস্তবায়িত হয়নি হ্যালো প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

তিনি সরকারি অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন প্রকল্পের কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করার কিছু প্রকল্পের মধ্যে ২০১৭ ও ২০১৮ অর্থবছরের বাস্তবায়ন এবং ২০১৯ ও ২০২০ এলজিএসপি-৩ মথুরেশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন ঘোষ এর বাড়ি হতে নীলকমল ঘোষের বাড়ি অভিমুখে ইটের সলিং রাস্তা নির্মাণ এক লক্ষ টাকা ২০১৯ ও ২০২০ অর্থবছরে এলজিএসপি-৩ ৫ নম্বর ওয়ার্ডের বজলু সরদারের বাড়ির মুখ হইতে কমল এর বাড়ি অভিমুখে নতুন ইটের সলিং রাস্তা নির্মাণ ৪১ হাজার টাকা ২০১৯ ও ২০২০ অর্থবছরের বাস্তবায়ন ২০২০ ২০২১ সি বিজি এলজিএসপি ১ নম্বর ওয়ার্ড বসন্তপুর গ্রামে হবি মোল্লা বাড়ির মুখ হতে সাইফুল মেম্বারের বাড়ি অভিমুখ পানি নিষ্কাশনের আউট ড্রেন নির্মাণ ২ লক্ষ টাকা ২০১৯ ও ২০২০ অর্থবছরের বাস্তবায়ন ২০২০-২০২১ সি বিজি এলজিএসপি দুই নম্বর ওয়ার্ড হারদাহা কোলগেট হতে ঘূর্ণিঝড়ে আইলা পানি প্লাবন হতে রক্ষা পাওয়ার জন্য রমিজ বাড়ির অভিমুখ মাটির রাস্তা নির্মাণ ২ লক্ষ টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরে বাস্তবায়ন ২০২০ ও ২১ বিবি জি দ্বিতীয় কিস্তি এলজিএসপি ১ নম্বর ওয়ার্ড বসন্তপুর গ্রামে পোর্ট প্রাইমারি বিদ্যালয়ের সামনে হতে মনজুর গাজীর বাড়ি পর্যন্ত ইটের রাস্তা নির্মাণ ৬০ হাজার টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরের এলজিএসপি সাত নম্বর ওয়ার্ড জয় দেবের বাড়ির অভিমুখ হইতে উজয়মারি প্রাইমারি বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ৭৯ হাজার আটশত টাকা ২০১৭ ও ২০১৮ অর্থবছরে এলজিএসপি ৫ নম্বর ওয়ার্ড দেয়া পিচের রাস্তা মুখ হতে বজলু সরদারের বাড়ি পর্যন্ত ইটের সলিং এক লক্ষ টাকা ২০১৯ ও ২০২০ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টি আর দ্বিতীয় পর্যায়ের ১ নম্বর ওয়ার্ড বসন্তপুর বায়তুল মামুর জামে মসজিদ সংস্কার ৫০ হাজার একশত টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টিয়ার দ্বিতীয় পর্যায়ের ওয়ার্ড নম্বর ৬ মুকুন্দপুর পুরাতন শিব মন্দির বাবদ ৪৩ হাজার ৩০০ ২০১৮ ও ২০১৯ অর্থবছরের বাস্তবায়ন ২০১৯-২০২০ এলজিএসপি ৯ নম্বর ওয়ার্ড নিজ দেবপুর জসীমউদ্দীন এর মুখ হইতে মুজিবর ঢালী বাড়ির অভিমুখ মাটির রাস্তা পুনঃ নির্মাণ ২ লক্ষ ৭০০০ টাকা ২০১৮ ও ২০১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাবিখা দ্বিতীয় পর্যায়ের ৯ নম্বর ওয়ার্ডের নিজ দেবপুর মসজিদের সামনে হইতে মথুরেশপুর ইউনিয়ন ৭ ৮ ৯ নং সংরক্ষিত মহিলা সদস্য বাড়ির রাস্তা আট মেট্রিক টন কাজ হয়নি।

এছাড়া ২০১৯ ২০২০ অর্থবছরের এলজিএসপি প্রথম কিস্তি ৬ নম্বর ওয়ার্ড মুকুন্দপুর রায়ের হাট হতে প্রশান্ত ঘোষ এর বাড়ির অভিমুখ ও রফিকুলের বাড়ি হইতে নিমাই অধিকারীর বাড়ির অভিমুখ নতুন ইটের সলিং নির্মাণ ৮২ হাজার টাকা সহ বিভিন্ন প্রকল্পের কোন কাজ না করে সমুদ্বয় টাকা আত্মসাৎ করেছেন। চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের কথা ইউনিয়নের কিছু বাসিন্দা সাংবাদিকদের সামনে বললে চেয়ারম্যান ও চেয়ারম্যানের লোকজন বিভিন্নভাবে হুমকি ও মার পিঠের ভয় দেখালে এ বিষয়ে ভুক্তভোগীরা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে।

এদিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এদিকে মথুরেশপুর ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন জানান আমি প্রকল্পের কাজ করেছি, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সত্য নয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন