হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পেয়েছেন ১২০ ভোট

 

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী এইচ.এম. আর. কে খোকন পেয়েছেন ১২০ ভোট। গতকাল রবিবার (২৮ নভেম্বর) ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মো. আবু সাইদ। তিনি পেয়েছেন ২৬৪৪ ভোট। খোকন ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে তৃতীয় ধাপের গত রবিবার (২৮নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে এইচ.এম.আর.কে খোকন সহ ৫ জনে প্রতিদন্ধীতা করেন। এতে অটোরিক্সা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩ ভোট, বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) সমর্থিত বাই সাইকেল প্রতীক নিয়ে এলিজা সাঈদ পেয়েছেন ২২৯৯ ভোট, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন পলাশ পেয়েছেন ১৭৪৩ ভোট, মটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মাছুম হোসেন পেয়েছেন ১০৫ ভোট।

এ ছাড়া একই দিন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চশমা প্রতীক নিয়ে আ’লীগের বিদ্রোহী প্রার্থী লাইকুজ্জামান মিন্টু ২২৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টি (জেপি, মঞ্জু) সমর্থিত বাইসাইকেল প্রতীক নিয়ে বজলুর রহমান নান্নু পেয়েছেন ১৯২৮ ভোট। চেয়ারম্যান নির্বাচিত হওয়া লায়েকুজ্জামান মিন্টু উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন