হোম খুলনাকুষ্টিয়া ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ উদ্বোধন

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কর্নারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরে উদ্বোধনকৃত কর্নারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী  ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রন্থাগারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। কর্নারে মোট ১৭২৭ টি বই স্থান পেয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন