হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে ২হাজার ৫শত টাকা জরিমানা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় তিন জনকে সর্বমোট ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে গোয়ালডাঙ্গা বাজারে কেরামত আলী গাজীর ছেলে মনিরুল গাজীকে ৫শত টাকা, আতিয়ার রহমানের ছেলে খায়রুল ইসলামকে এক হাজার টাকা, তেঁতুলিয়া বাজারের আমজাদ সরদারের ছেলে আলাউদ্দীন সরদারকে একহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন