হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে জাতীয় ভোটার দিবস’২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুরুতে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্বাচন অফিসের সামনে আলোচনা সভায় মিলিত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মমিনুল ইসলাম মমিন (পিপিএম), নবাগত ওসি (তদন্ত) জাহাঙ্গির হোসেন, আরডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমিক সুপারভইজার হাসানুজ্জামান, সহকারি মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন ও ভোটার তথ্যসেবা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন