হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে যুবদল নেতার পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন রিপনের পিতা সদর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নাজির হোসেন (৭৮) বার্ধক্য জনিত কারনে গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ওই দিন জোহরের নামাজ বাদ জানাজা নামাজ শেষে পৌর এলাকার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আল্হাজ্ব আবুল হোসেন আজাদ, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদ, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস প্রমুখ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন