হোম অন্যান্যসারাদেশ দেবহাটার খলসিখালী মুজিবনগর ভূমিহীন পল্লীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

দেবহাটার খলসিখালী মুজিবনগর ভূমিহীন পল্লীতে বসবাসকৃতদের উচ্ছেদ করে জমি জবর দখল নেওয়ার চেষ্টার ঘটনায় বাঁধা দেওয়ায় তাদের উপর সন্ত্রাসী হামলা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেবহাটা উপজেলার খলসিখালী মুজিবনগর ভূমিহীন পল্লীতে ভূমিহীন সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি আব্দুল গফুর গাজী সাধারন সম্পাদক সুনীল স্বর্নকারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য ইসমাইল হোসেন, ভূমিহীন নেতা সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলামসহ ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ ও খলসিখালী ভূমিহীন পল্লীর নারী পুরুষ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৫০-৬০ বৎসর যাবৎ প্রজা হিসাবে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলসিখালী মুজিবনগর ভূমিহীন পল্লীতে কোন রকমন কুড়িঘর তৈরী করে প্রায় এক হাজার পরিবার নিয়ে বসবাস করে আসছি। কিন্তু এই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু ফজর আলী সানা, আব্দুল আজিজ, গোলাম গাজী, নজরুল ডাক্তার, আনসার আলী, আব্দুল মজিদ, আনারুল ও রবিউল জালিয়াতি কাগজ তৈরি করে তাদের রেকর্ডীয় সম্পত্তি দাবী করে ষড়যন্ত্র করে আসছিল।

চক্রান্ত ও ষড়যন্ত্র অনুযায়ী রবিবার বিকালে মুজিবনগর ভূমিহীন পল্লীতে বসবাস কারীদের উচ্ছেদ করে জমি জবর দখল নেওয়ার চেষ্টা করে। এতে আমরা বাধা দেওয়ায় আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নারী পুরুষ শিশু ও বৃদ্ধাদের কাউকে তারা ছাড় দেয়নি। পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া সহ গুরুত্বর জখম করে। খবর পেয়ে পুলিশ আসলেও আমাদের অসহায় মানুষদেরকে রক্ষা না করে হামলাকারীদের পক্ষ নিয়ে তারাও আমাদের উপর চড়াও হয় ও এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে।

একপর্যায়ে টিআরসেল নিক্ষেপ করে ভূমিহীন পল্লীর মানুষদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অনেকেই গুরুত্বর আহত হয়। তারা আরো বলেন, আমরা সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে এখানে বসবাস করে আসছে। কিন্তু এই এলাকার ভূমিদস্যু হিসাবে পরিচিত আব্দুল আজিজ, নজরুল ডাক্তার ও আনসার আলী সহ কতিপয় ভূমিদস্যু আমাদের ভোগদখলীয় প্রায় ১৩শত বিঘা জমি আমরা এত গুলা পরিবার ৮/১০ কাটা করে জমিতে কোন রকম বসবাস করি। কিন্তু এসব ভূমিদস্যু হিসাবে পরিচিত ব্যক্তিদের সহ্য হচ্ছেনা। তারা লাভ ও লোভের বশবর্তী হয়ে আমাদেরকে উচ্ছেদ করে এ জমি তাদের দখলে নিতে চায়। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কেউই আমাদের দীর্ঘদিনের মাথা গোজা ঠাই দখল নিতে পারবে না।

রবিবার বিকালে ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনী কোন ব্যবস্থা না করে উল্টা ভূমিহীনদের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ হামলা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক গ্রেপ্তারের জোর দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে তারা ভূমিহীন পল্লীতে যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

ক্যাপশান ঃ দেবহাটার খলসিখালী মুজিবনগর ভ‚মিহীন পল্লীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের একাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন