হোম জাতীয় সাংবাদিক দেখেই দৌড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক :

সাংবাদিকের চোখ এড়াতে দৌড়ে পালালেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো’র। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসময় সীমান্তে উত্তেজনার দায় আরাকান আর্মির ওপর চাপান তিনি। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি মিয়ানমারকে আবারও সতর্ক করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে আবারও মিয়ানমার রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। বৈঠক শেষে মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো’র বক্তব্য জানতে চাওয়া হলেও কথা না বলেই চলে যান তিনি।

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে আগস্ট মাস থেকে শুরু হয় মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত। সীমানা পেরিয়ে সেই সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশে। সীমান্ত ঘেঁষে মর্টার শেল নিক্ষেপ ও হেলিকপ্টার উড়াতে দেখা যায় মিয়ানমার সেনাবাহিনীকে।

সবশেষ গত শুক্রবার রাতে বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ছোড়া একটি মর্টার শেলে একজন নিহত ও পাঁচজন আহত হন। এ ঘটনার পর এক মাসের মধ্যে ৪র্থ বারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২১ ও ২৯ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর তিন দফায় তাকে ডেকে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন