হোম অর্থ ও বাণিজ্য জুলাইয়ে তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে

বাণিজ্য ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানিতে ১৪ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে দেশটির বাজারে বাংলাদেশ ৬ হাজার ৮৫৭ কোটি টাকার তৈরি পোশাক রফতানি করেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

তৈরি পোশাক পণ্য রফতানিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশের সবচেয়ে বড় এ রফতানি খাত ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৮৫৭ কোটি টাকার পণ্য রফতানি করেছে। গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে এ খাতের আয় ছিল ৫ হাজার ৯৯৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ খাতে ১৪ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

এর মধ্যে ওভেন খাতে পোশাক রফতানি আয়ের পরিমাণ বেশি। ২০২১ সালের জুলাই মাসে ৩ হাজার ৫১০ কোটি টাকার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করা হয়। যা ২০২২ সালের জুলাইয়ে ২৬ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৫৩ কোটি টাকায় উঠেছে।

বিপরীতে নিট খাতে রফতানি আয়ের পরিমাণ ৩ দশমিক ২৫ শতাংশ কমে গেছে। গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বাজারে ২ হাজার ৪৮৪ কোটি টাকার নিট পণ্য রফতানি করা হয়। যা এ বছরের জুলাইয়ে কমে ২ হাজার ৪০৪ কোটি টাকায় নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন