হোম জাতীয় নির্মাণাধীন ভবনের রড পড়ে দুই পথচারী আহত

জাতীয় ডেস্ক :

রাজধানীর গুলিস্তানে নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পরে দুই পথচারী আহত হয়েছেন। আহতরা হলেন জাকির হোসেন (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে হলমার্কেট আজমেরী হোটলের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা জানান, রাতে তারা গুলিস্তান হলমার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেক গুলো রড তাদের গায়ের ওপড় পড়ে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. হাসান জানান, হলমার্কেটের ওপরে নির্মাণ কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ভবনে রড ওঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে কয়েকজন পথচারী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত দুজনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন