হোম ফিচার ৮ মাস বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয় কিয়ারার

বিনোদন ডেস্ক :

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে যে কজন নায়িকা দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে একজন কিয়ারা আদভানি। তবে আজকের এই অবস্থানে আসতে তাকে বেশ বেগ পোহাতে হয়েছে।

প্রথম সিনেমা ফ্লপ। এরপর বেশ কিছুদিন কাজ পাননি। সেই সঙ্গে মাথায় ছিল তার ব্যর্থতার চাপ। অন্য কেউ হলে হয়তো হার মেনে বলিউড ছেড়ে দিত। তবে কিয়ারা প্রমাণ করেছেন তিনি দমে যাওয়ার পাত্রী নন। ক্যারিয়ারে এনেছেন সাফল্যের তকমা।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র হাত ধরে উত্থান কিয়ারা আদভানির। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের নাম শামিল করেছেন।

তবে কিয়ারা মাত্র ৮ মাস বয়সেই ধরা দিয়েছিলেন ক্যামেরার পর্দায়। তবে প্রথম বার ক্যামেরার সামনে একটি শব্দও বলতে হয়নি তাকে। কারণ তখন অভিনেত্রী নিছকই দুধের শিশু। মুখে বুলি ফোটেনি। মা জেনেভিভ আদভানির সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। ২০১৬ সালে মাতৃদিবসে ১৯৯৩ সালের সেই ভিডিওটি নেটমাধ্যমে পোস্ট করেছিলেন কিয়ারা। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই অমূল্য সম্পদটি খুঁজে পেলাম। আমার প্রথম বিজ্ঞাপন, মায়ের সঙ্গে। আমার আজকের অবস্থান আপনার জন্য তৈরি হয়েছে মা।’

চারদিকে যখন বলিউড সিনেমার ব্যবসা মন্দা যাচ্ছে খবর আসছিল ঠিক সে সময় কিয়ারার ‘ভুলভুলাইয়া-টু’ মুক্তি পায়। আর চুটিয়ে ব্যবসা করে নেয় সিনেমাটি। এরপর ‘যুগ যুগ জিও’ সিনেমটি বেশ ভালোই ব্যবসা করে নিয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘গোবিন্দ নাম মেরা’, ‘আরসি ১৫’।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন