হোম জাতীয় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

জাতীয় ডেস্ক :

‌কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় চি‌কিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার ৮ দিন পর শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এ নি‌য়ে সংঘর্ষে দুজনের মৃত্যু হলো।

মৃত ওই যুবকের নাম মো. কবীর মিয়া (৪২)। তিনি ক‌টিয়াদীর রায়খলা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

শনিবার (৩০ জুলাই) সকালে কবির মিয়ার মরদেহ কটিয়াদী মডেল থানায় নিয়ে যান তার স্বজনরা।

জানা গেছে, গত ২২ জুলাই আহত কবির মিয়াকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফিরে যান। পরবর্তীতে গত বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে আবারও তা‌কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার অবস্থা গুরুতর হওয়া তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর রাতেই ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়‌নের ধুলদিয়া বাজারে ছে‌লে‌দের ফুটবল খেলাকে কেন্দ্র ক‌রে রায়খলা ও সতরদ্রোন গ্রামের লোকজ‌নের মধ্যে সংঘর্ষ হয়। এতে হুমায়ুন (৩৫) নামের এক যুবক নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন