হোম ফিচার মামিকে জবাই করে হত্যার অভিযোগে ভাগ্নে আটক!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যার অভিযোগে মো. মামুন (৩০) নামের এক ভাগ্নেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীত দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত মো. মামুনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম রেকসানা আক্তার (৩০)। সে হারুয়া কলেজ রোড এলাকার মো. তাইজুল ইসলামের স্ত্রী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করা হয়। পারিবারিক কোন বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন