হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে সাজা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে দশ দিন করে বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, শনিবার (২৩ জুলাই) সকালে ডহরমৌভোগ এলাকায় একটি মৎস্য ঘেরের বাসায় জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন আটককৃতদের দশ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো ডহরমৌভোগ গ্রামের ননী গোপাল বৈরাগীর ছেলে নরেশ বৈরাগী (৩২), একই গ্রামের কৌতুক হীরার ছেলে আশীষ হীরা (৩৫) ও মৌভোগ গাজাীপাড়ার মুসা গাজীর ছেলে আফজাল গাজী (৪৮)।

অভিযানকালে এসআই রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, জুয়া খেলা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন